শ্যামনগরে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে নিজ ঘর হতে মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।  রবিবার (৭ মে) বিকাল ৪টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। তিনি বাদঘাটা গ্রামের মৃত আবু ইসলাম গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তবে, কখন মৃত্যু হয়েছে জানা যায়নি। কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।