তাপবিদ্যুৎ কেন্দ্রের সোয়া তিন লাখ টাকার চোরাই মালসহ আটক ২

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লাখ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোরকে আটক করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন । শনিবার (৩০ এপ্রিল) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত ৫হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পাবনা জেলা শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। চোর ও উদ্ধার মালামাল ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লাখ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।