বাঘারপাড়ায় কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা ও আলোচনা সভা।
এ উপলক্ষে যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি এম ইদ্রিস আলী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সালেক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাস্টার আকতারুজ্জামান প্রমুখ।