বিএনপি নেতা শহীদ শওকত আলীর পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত  শওকত আলীর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ঝিকরগাছা বাজারে শহীদ শওকত আলীর ছোট ছেলে সাইফুল ইসলাম পিকুলের হাতে জেলা বিএনপির নেতৃবন্দ ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইয়ার হোসেন সোহান প্রমুখ।