যশোরে শীতকালীন জাতীয় ক্রীড়ার মিলন মেলা শেষ হচ্ছে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের খেলা শেষে হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সকল ইভেন্টের খেলা সোমবার শেষ হয়।  মঙ্গলবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ সেরা ক্রীড়া বিদদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। গতকাল ভলিবল,হকি,বাস্কেটবল,টেবিল টেনিস,ব্যাডমিন্টন, ক্রিকেট(ছাত্র ও ছাত্রী) ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ভলিবল(ছাত্র) গোলাপ অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ভলিবল (ছাত্রী) চাঁপা অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
হকি(ছাত্র)পদ্ম অঞ্চলকে ৯-৬ গোলে হারিয়ে চাঁপা অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
হকি (ছাত্রী) গোলাপ অঞ্চলকে ৭-৫ গোলে হারিয়ে পদ্ম অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
বাস্কেটবল(ছাত্র) গোলাপ অঞ্চলকে ৯-৬ পয়েন্টে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বাস্কেটবল (ছাত্রী) গোলাপ অঞ্চলকে ৯-৬ পয়েন্টে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
টেবিল টেনিস (একক ছাত্রী) গোলাপ অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। টেবিল টেনিস (একক ছাত্র) বকুল অঞ্চলের বিরুদ্ধে গোলাপ অঞ্চল সেটের ভিত্তিতে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
টেবিল টেনিস (দ্বৈত ছাত্রী) গোলাপ অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। টেবিল টেনিস (দ্বৈত ছাত্র) পদ্ম অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ব্যাডমিন্ট(একক ছাত্রী) চাঁপা অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে গোলাপ অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন (একক ছাত্র) পদ্ম অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে চাঁপা অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন(দ্বৈত ছাত্রী) চাঁপা অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে গোলাপ অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন (দ্বৈত ছাত্র) বকুল অঞ্চলকে ৯-৬ সেটে হারিয়ে গোলাপ অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
ক্রিকেট (ছাত্রী) গোলাপ অঞ্চলকে ৯-৬ পয়েন্টে হারিয়ে পদ্ম অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।  ক্রিকেট (ছাত্র) গোলাপ অঞ্চলকে ৯-৩ পয়েন্টে হারিয়ে পদ্ম অঞ্চল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।