বাঘারপাড়ায় পিছিয়ে পড়াদের নিয়ে মতবিনিময়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদের নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের আয়োজনে এবং ‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নাগরিক উদ্যোগ সংস্থার খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক তৈমুর রহমান, প্রেসক্লাব বাঘারপাড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) উপজেলা সাধারণ সম্পাদক ইকরামুল কবির মিঠু, শচীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক খান কে এম শরাফত উদ্দিন, চন্দন দাস, রাকিব হোসেন, দলিত জনগোষ্ঠীর (কামার, কুমার, তাঁতি, জেলে, মুচি) প্রতিনিধিগণ, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও অশ্রুমোচন সংস্থার সদস্য নাছির উদ্দিন। সভায় কাউকে বাদ দিয়ে নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে আরও বেশি সক্রিয় অংশগ্রহণ ঘটানো যায় তার বিস্তারিত আলোচনা হয়।