দ্বিতীয় বিভাগ হ্যান্ডবলে রেইনবো ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে রেইনবো ক্রীড়া সংস্থা। লিগের শেষ রাউন্ডে নিজেদের দুটি খেলার দুটিতেই জয় লাভের মধ্যে দিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ রাউন্ডের এই দ্বিতীয় খেলায় রেইনবো ক্রীড়া সংস্থা যশোর ফ্রেন্ডস ক্লাবকে ১২-৫ গোলে পরাজিত করে। আগামীকাল শনিবার একই ভেন্যুতে লিগের শেষ খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় অনুষ্ঠেয় খেলায় মুখোমুখি হবে যশোর ফ্রেন্ডস ক্লাব বনাম লালদিঘি স্পোর্টিং হ্যান্ডবল ক্লাব। এ খেলার বিজয়ী দল লিগের রানার আপ হওয়ার গৌরব অর্জন করবে।