ঝিনাইদহে শিশুদের ছবি ও হস্তশিল্প প্রদর্শনী

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য ঝিনাইদহে শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রতিষ্ঠানের প্লে থেকে ২য় শ্রেণির শতাধিক শিক্ষার্থী তাদের আঁকা ছবি ও হাতের কাজ নিয়ে অংশ গ্রহণ করে। দিনভর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। আয়োজক চারুগৃহ শিশুসর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ও তাদের উৎসাহ প্রদানের জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।