পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়িক পার্টনারকে মেরে ফেলার হুমকি ফুলতলা থানায় জিডি

0

 

ফুলতলা (খুলনা) অফিস॥ ব্যবসায়িক পাওনা ১৮ লাখ টাকা চাওয়ায় মো. খলিলুর রহমান খান (৪৩)কে তার পার্টনার নিশাদ আক্তার (৩৫) মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে মো. খলিলুর রহমান খান ফুলতলা থানায় জিডি এন্ট্রি করেছেন। জিডি নং-১৪৬২।
অভিযোগ সুত্রে জানা যায়, যশোর অভয়নগরের গুয়াখোলা গ্রামের মৃত শহিদুল ইসলামের কনিষ্ঠ মেয়ে নিশাদ আক্তারের সাথে ফুলতলার দামোদর গ্রামের মো. আজিজুর রহমান খানের ছেলে মো. খলিলুর রহমান খান (৪৩) ২০২০ সালের ২৪ আগস্ট থেকে অংশীদারী ব্যবসা শুরু করেন। তারা নিউ হিমালয় সতেজ ব্রান্ডের আর এন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সে অনুযায়ী নওয়াপাড়া বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখায় হিমালয় ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি হিসাব খোলা হয়। ব্যাংক হিসাব পরিচালনার জন্যে নিশাদ আক্তার তার বড় বোন নার্গীস আক্তারের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন। সেটি ছাড়াও নিশাদ আক্তার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নওয়াপাড়া শাখায় নিজ নামে একটি একাউন্ট খোলেন। এভাবে দুটো একাউন্ট খুলে নিশাদ আক্তার তার পার্টনার খলিলুর রহমান খানকে প্রতারিত করতে থাকেন। সে একাউন্টে নানাবিধভাবে তথ্য বিভ্রাটও করানো হয়। এক পর্যায়ে খলিলুর রহমান তার পাওনা ১৮ লাখ টাকাফেরত চাইলে নিশাদ আক্তার খলিলকে মেরে ফেলার হমকি দেন।
অবশ্য নিশাদ জানিয়েছেন, পাওনাদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার এসআই সুপ্রভাত কুমার বিশ্বাস বলেন, জিডির তদন্তের জন্যে খুলনার আদালতে আজ রোববার শুনানি রয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।