যশোরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

 

স্টাফ রিপোর্টার ॥ ফরিদপুরের বিএনপির শান্তিুপূর্ণ কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার জেলা কৃষকদলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,বিএনপির নেতৃত্বে দেশব্যাপী চলমান আন্দোলনে নির্যাতিত নিপীড়িত জনগণ যখন ফুঁসে উঠেছে, ঠিক তখনই সরকার তার দলীয় সন্ত্রাসী এবং তাদের অনুগত পুলিশ প্রশাসন দিয়ে জনগণের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করতে এই ধরনের ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। আজকে পুলিশ প্রশাসন তাদের নিরপেক্ষতা হারিয়ে সরকারের অনুগত প্রশাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারাই আজকে অবৈধ সরকারের মসনদ রক্ষার কবজ হয়ে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ শহিদুল ইসলাম বাবুলের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহ-সভাপতি শিকাদর সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,যুগ্ম-সম্পাদক জাকির হোসেন,সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মশিয়ার রহমান,কৃষকদল নেতা অধ্যাপক আলমগীর সিদ্দিকী,মনিরুল ইসলাম, কামাল হোসেন, আসাদুজ্জামান, তৌসির আহমেদ, হাশেম আলী,শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মকবুল হোসেন ও শিকদার সালউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।