রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ১

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৪০ কেজি তামার তারসহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা লাগোয়া জঙ্গল থেকে এই তার উদ্ধার করা হয়। আটক মো.আশরাফুল হাওলাদার (৩১) রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মো. নুরুদ্দীন হাওলাদার ছেলে।
খুলনা-৩ আনসার ব্যাটালিয়ানের উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পিছনের বন এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৪০ কেজি তার উদ্ধার, বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং চোরাই চক্রের একজনকে আটক করে। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামিকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এনিয়ে চোর চক্রের ২০ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা।