পুকুরে ডুবে শিশুর মৃত্যু পাইকগাছায়

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে নন্দিনী (২১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাইকগাছা উপজেলার পশ্চিম কাইনমুখী গ্রামের রাজীব ঢালীর মেয়ে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় নন্দিনী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
পাইকগাছা থানা পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।