যশোরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচ জন আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এসআই ইদ্রিসুর রহমান ও এসআই নিতাই চন্দ্র দাস বেনাপোলে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। এরা হলেন,শার্শা উপজেলার মানকিয়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে সাইদুর রহমান (৩২), মৃত তাহাজ্জুত আলীর ছেলে ইমাদুল ইসলাম (৩৫), শাহ জামানের ছেলে মেহেদী হাসান (৩৬) ও রঘুনাথপুর গ্রামের মজনু হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৪)। একইদিন সকাল সোয়া ৭টার দিকে এসআই সোলায়মান আক্কাস ও এসআই শেখ আবু হাসান গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে দেড় কেজি গাঁজাসহ মশিয়ার রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেন। মশিয়ার রহমান শার্শা উপজেলার মানকিয়া গ্রামের মৃত নিসার আলীর ছেলে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা হয়েছে।