যশোরে যুবদলের ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নগর যুবদলের য়ুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজের ব্যবস্থাপনায় শহরের মুজিব সড়কে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এহসানুল হক সেতু, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, ৬ নম্বর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।