রমজানে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

0

লোকসমাজ ডেস্ক॥ পুরো রমজান মাসজুড়ে বিকাশের গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট-বড় দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারিসহ অনলাইন ও ফেসবুক শপে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।পবিত্র রমজান, বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরও বেশি সাশ্রয়ী করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এই ক্যাশব্যাক অফার দিচ্ছে কোম্পানিটি।
সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইলে আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মে পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন
এই অফারের আওতায় অনলাইন ও অফলাইনের প্রতিটিতে একজন গ্রাহক দিনে ২০০ করে মোট ৪০০ টাকা ও অফার চলাকালীন প্রতিটিতে ৩০০ টাকা সর্বমোট ৬০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। তবে, অনলাইনে কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক পেতে সর্বনিম্ন ৩০০ টাকার পেমেন্ট করতে হবে।
বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ছয় হাজারেরও বেশি এলাকার ছোট-বড় দোকানে বিকাশ পেমেন্টে ২ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব দোকানে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।
এদিকে, দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোতে বিকাশ পেমেন্টে মিলবে বিকাশের কুপন। একজন গ্রাহক ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে প্রতিবার ১০০ টাকার কুপন পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকার কুপন পেতে পারেন। কুপন ব্যবহার করতে হলে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। কুপনের মেয়াদ হবে ১৫ দিন।
পাশাপাশি সুনির্দিষ্ট কিছু বেকারীতে কেনাকাটা করে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ ও সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
উল্লেখ্য, গ্রাহকরা খুব সহজেই বিকাশ অ্যাপের কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার পেমেন্ট করতে পারেন। এছাড়া তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে ৩৩টি বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা ও মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে।
অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- ।