ঝিকরগাছা হাসপাতাল দেশ সেরা দশের তালিকায়

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় সারা বাংলাদেশের মধ্যে সেরা দশে স্থান করে নিয়েছে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বৃহস্পতিবার দুপুরে ওসমানি স্মৃতি মিলনায়াতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং মুল বক্তব্য উপস্থাপন করেন, বিশ^ স্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান মন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক এবং সমাজকল্যাণ বিষয়ক প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কর‌্যান বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদলসহ বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর বিভিন্ন নেতৃবৃন্দ।