দ্রব্য মুল্যের উদ্ধোগতির প্রতিবাদে মহেশপুর যুবদলের প্রস্তুতি সভা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ দ্রব্য মুল্যের উদ্দোগতির প্রতিবাদে যুবদলের কেন্দ্র ঘোষিত আগামী ১৩মার্চ ঝিনাইদহ জেলা যুবদলের উদ্দোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বুধবার বিকালে মহেশপুর উপজেলা যুবদলের উদ্দোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুজন,যুগ্ন সম্পাদক আবুল বাশার বাসি,সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহম্মদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী ফয়সাল আহম্মদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু সহ যুবদলের ১২ইউনিয়নের নেতৃবৃন্দ।