হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা কমিটির বর্ধিত সভা ও সংবর্ধনা

0

যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের সভাকক্ষে শুক্রবার বেলা ১১টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জেলা কমিটির সদস্য সুবল কুমার রায়ের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত ও তাঁর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটিতে যশোরের দু কৃতী সন্তান জোসেফ সুধীন মন্ডল ও অ্যাডভোকেট বিভাষ চন্দ্র বিশ্বাসকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার আহ্বায়ক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জোসেফ সুধীন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রাক্তন কাউন্সিলার সন্তোষ দত্ত, সদস্য যোগেশ পাল। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব তপন কুমার ঘোষাল। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে যশোরের ৮ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি এবং এপ্রিল শেষে জেলা কমিটির সম্মেলন করার বিষয় নিয়ে আলোচনা হয়। বর্ধিত সভায় দেশের চলমান রাজনৈতিক সংকট ও সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলা, নির্যাতন এবং তার বিচার না হওয়া বিষয় নিয়ে বক্তৃতা করেন নেতৃবৃন্দ। বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সদর উপজেলার আহ্বায়ক তিমির ঘোষ জয়, বাঘারপাড়া আহ্বায়ক জেলা কমিটির সদস্য শচীন্দ্রনাথ বিশ্বাস, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ মিলন ঘোষাল, বিকাশ চন্দ্র ম-ল, অসিম কুমার ম-ল, কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক জেলা সদস্য অ্যাড. মিলন মিত্র, রবিনসন আর বিশ্বাস, সঞ্জয় রাসেল ম-ল, শার্শা উপজেলা কমিটির সভাপতি ও জেলা সদস্য জয়দেব সিংহ, শার্শা উপজেলা সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সদস্য বিকাশ আইশ, অভয়নগর উপজেলা যুগ্ম আহ্বায়ক ও জেলা সদস্য দেব কুমার ঘোষ, ঝিকরগাছা উপজেলা সদস্য নিমাই চন্দ্র ঘোষ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কামিনী রঞ্জন সাহা, তপন বিশ্বাস, তপন বিশ্বাস পবন, অধ্যক্ষ মৃণাল দত্ত, দিপক কুমার দত্ত, মৃনাল দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি