মণিরামপুরে হোমিও চিকিৎসক সোলায়মান মোল্লার ইন্তিকাল, শোক

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুর পৌর শহরের বিশিষ্ট হোমিও চিকিৎসক সোলায়মান মোল¬া ইন্তিকাল করেছেন, ইন্না লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে শ্বাসকষ্টে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুরে পৌর শহরের গাংড়া দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ তার বাড়িতে যান। এ সময় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।