ডুমুরিয়ায় আজ বিএনপির গণসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর দাবিতে আজ ১২ জানুয়ারি বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশকে সফল করতে চলছে শেষ মুহূর্তের সর্বাত্মক প্রস্ততি। খুলনা মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা, জেলার অর্ন্তগত সকল উপজেলা ও পৌরসভা থেকে বিশাল বিশাল মিছিল সমাবেশকে সফল করবে। মিছিলে যোগ দেবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খুলনা ছাড়াও বিভাগের বাকি ৯ জেলা থেকেও বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে অংশ নেবেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর ও জেলা সদরের বাইরে উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের ঘোষণা আসায় খুলনা বিএনপির নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্তে ভেন্যু হিসেবে ডুমুরিয়াকে বাছাই করে।
কর্মসূচি পালনের জন্য প্রায় এক সপ্তাহ আগে ডুমুরিয়া উপজেলা সদরের স্বাধীনতা চত্বরকে নির্ধারণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে দলের পক্ষ থেকে লিখিত আবদেন করা হয়। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে এসে ভেন্যু প্রদানে প্রশাসন গড়িমসি ও নানা তালবাহানা শুরু করে। এমনকি একই স্থানে ছাত্রলীগ-যুবলীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পালনের জন্য আবেদন করে। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরে সাক্ষাৎ করে, কথা বলেন এবং কেন্দ্র ঘোষিত মানবিক কর্মসূচি পালনের অনঢ় অবস্থান নেন। একই সাথে প্রেস ব্রিফিং করে প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে আজকের কর্মসূচিতে সভাপতিত্ব করবেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন চেয়াপার্সনরে উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। প্রধান বক্তা থাকবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ বক্তা থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্তজা, আবুল হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, খান রবিউল ইসলাম রবি, খুলনা মহানগর শাখার পক্ষে প্রথম যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার প্রথম যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। সমাবেশ সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এদিকে শেষ মুহূর্তে গতকাল মঙ্গলবার সারাদিন চলেছে নানা প্রস্ততি। দিনভর বিএনপি অফিসে অবস্থান নিয়ে কর্মসূচি সম্পর্কে কার্যক্রম পরিচালনা করেছেন মহানগর আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর প্রথম যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা প্রথম যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।