এনজিওদের অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোর পৌর শ্রমিকদের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার যশোর পৌর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওদের অনুপ্রবেশ বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের প্রবিধাননুযায়ী মজুরি প্রদান, পরিচ্ছন্নতা কাজে অহরিজনদের নিয়োগ বাতিল, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ মৃত শ্রমিকদের পরিবারকে ত্রিশ হাজার টাকা এবং শ্রমিকদের পরিবারের সদস্যদের মৃত্যুতে দশ হাজার টাকা প্রদানের সম্পাদিত চুক্তিসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিলাল হরিজন। সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার। বাংলদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কমল বিশ্বাস প্রমুখ। জেলা প্রশাসক উপস্থিত না থাকার কারণে স্মারকলিপিটি গ্রহণ করেন সিএ ২ ডিসি, যশোর। বক্তারা অতি দ্রুত বিরাজমান পরিস্থিতি সমাধানের জন্য আহ্বান জানান এবং আগামী ৭ দিনের মধ্যে কোন সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি দেন।