মাগুরায় ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরা সদর উপজেলার শেখপাড়া গ্রামে গত শনিবার অভিযান চালিয়ে গাঁজসহ টোকন বিশ্বাস (৩২) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা সাতটার দিকে শেখপাড়া গ্রামের জনৈক আলতাফের ধানের চাতালের সমনে থেকে টোকন বিশ্বাসকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক টোকন বিশ্বাস শেখপাড়া গ্রামের মৃত আলেক বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।