ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুমা আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম, উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মেহেদী হাসান, ডাঃ আমিরুজ্জামানসহ বিভিন্ন মেডিকেল অফিসার, জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনসাধারণের মধ্যে পুষ্টির মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে এসব কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।