ঝিকরগাছার জাগরণী আওয়ার স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার জাগরণী সংসদ কর্তৃক পরিচালিত ‘জাগরণী আওয়ার স্কুল’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার ও স্কুলের চেয়ারম্যান মঞ্জুর আলম নিশান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যশোর অঞ্চলের কর উপদেষ্টা ও লেখক অ্যাড. শেখ গোলাম রসুল, স্কুলের কো-চেয়ারম্যান মরিয়ূম মৌসুমী, অধ্যাপক সফিয়ার রহমান ও শহিদুল ইসলাম শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক সদস্য লিলি বেগম, মৌসুমী খাতুন, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ফয়সাল মুকুট। এসময় উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর, জাহিদ নেওয়াজ ডিটো, মানিক মিয়া, মইনুদ্দিন বাদল, সোহেল রানা, কামরুজ্জামান কামাল, মইনুল ইসরাম জনি প্রমুখ।