অভয়নগরে কিশোর-কিশোরী ক্লাবে বিভিন্ন উপকরণ বিতরণ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৈশোর কর্মসূচির আওতায় চলমান ক্লাবসমুহের মধ্যে বরাদ্দকৃত মুক্তিযোদ্ধা বই, চিকিৎসা যন্ত্র , ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ হয়। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহ পরিচালক এস এম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। উপজেলা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোর-কিশোরী ক্লাব এর ৮ টি ইউনিয়ন মোট ৮টি ক্লাব এর সভাপতির হাতে এ সকল উপকরণ তুলে ওদওয়া হয়।