মনিরামপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাত্রদলের

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল করতে বুধবার বিকেলে যশোরের মনিরামপুরে থানা ও পৌর বিএনপি নেতৃবন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, মহিবুল আলম মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, এনামুল কাদির, ফিরোজ হোসেন, রাকিবুল হাসান, পারভেজ হাসান, ফয়সাল আহম্মেদ স্বাধীন, সাঈদ হাসান অমি প্রমুখ।