নড়াইলে সাড়ে ৯৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাসক্যাপসুল খাওয়ানো হবে

0

নড়াইল অফিস ॥ নড়াইলের তিনটি উপজেলায় ৯৭ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়। সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় সভাপতি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ১১ ডিসেম্বর শনিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। নড়াইলের সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেয়া হয়। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।