তালায় নতুন ইউএনও হিসাবে যোগদান করলেন প্রশান্ত কুমার বিশ্বাস

0

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নতুন হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রশান্ত কুমার বিশ্বাস। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় নতুন ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান। এর আগে তিনি শরিয়তপুর জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। চাকুরী জীবনে দায়িত্ব পালনে তিনি সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত।