লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় লোহাগড়া বাজারের রামনারায়ন পাবলিক লাইব্রেরির নিচতলায় শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের ভিপি ও খুলনা অঞ্চলের প্রধান ফকির আকতারুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, লোহাগড়া উপশাখার ব্যবস্থাপক শাহাজান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান বাচ্চু, সিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, লাইব্রেরির সহসভাপতি আবুল খায়ের ও সাবেক সম্পাদক সৈয়দ আকরাম আলী, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুম বিল্লাহ।




