বিএনপি নেতা রকিব মল্লিকের মায়ের মৃত্যু, শোক প্রকাশ

0

বিএনপি খুলনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রকিব মল্লিকের মা জরিনা বেগম (৭২) বুধবার দিবাগত গভীর রাতে নগরীর সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাদ জোহর চন্দ্রনী মহল বাজার ঈদগাহ ময়দান প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, খান জুলফিকার আলি জুলু, মোল্য খায়রুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, এম সাইফুর রহমান মিন্টু, মাস্টার শেখ আইয়ুব আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, ওয়াহিদুজ্জামান রানা, শেখ হেমায়েত হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান ও তানভিরুল আজম রুম্মান প্রমুখ।
এদিকে বিএনপি নেতা রকিব মল্লিকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-জেলা বিএনপির সভাপতি অ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডা. গাজী আব্দুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, অ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, অ্যাড. এ কে এম শহিদুল আলম, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, শেখ শামছুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, মশিউর রহমান যাদু, কাজী মিজানুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াজউদ্দিন সান্টু, শামছুল বারীক পান্না, রাহাত আলী লাচ্চু ও এনামুল হক সজল প্রমুখ। বিজ্ঞপ্তি