হাসপাতালে অ্যাম্বুলেন্সের নিচে পড়ে এক কিশোর আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে গতকাল দুপুরে সাইফুল ইসলাম (২৪) নামে এক কিশোর অ্যাম্বুলেন্সের নিচে পড়ে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলাম হাসপাতাল চত্ত্বরে হাওয়াই মিষ্টি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে দুপুর ১২টার দিকে হাসপাতালের গেটের কাছে মিষ্টি বিক্রি করছিল। এ সময় বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের চালক সাইফুলের কাছে ডেকে নেয় এবং জামার কলার টেনে ধরে ছেড়ে দেয়। আবার টান দিলে অ্যাম্বুলেন্সের নিচে পড়ে সাইফুল। এতে গুরুতর আহত হলে তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। হতদরিদ্র সাইফুল যশোর শহরতলীর বিরামপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র।

ভাগ