চুড়ামনকাটিতে কৃষকের চারটি গরু চুরি

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সর্দ্দার বাগডাঙ্গা গ্রামে এক কৃষকের চারটি গরু চুরি হয়েছে। কৃষক হায়দার গাজী জানান, রবিবার ভোরে গোয়াল ঘরে গিয়ে দেখেন চারটি গরুর একটিও নেই। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। মেইন রাস্তার পাশ থেকে চারটি গরু চুরি হওয়াই এলাকাবাসী রাতে পুলিশি টহল নিয়ে প্রশ্ন তুলেছেন।এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন হায়দার গাজী। এর আগে পাশের গ্রাম দৌলতদিহি থেকে চোরেরা ৬ অক্টোবর জামাল তরফদারের ৩টি গরু চুরি করে নিয়ে যায়।