নওয়াপাড়ার ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ‘সিসি ক্যামেরা আওতাভুক্ত’ শীর্ষক নওয়াপাড়ার ব্যবসায়ীদের সাথে অভয়নগর থানা পুলিশের ওসি একেএম শামীম হাসানের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, যশোর জেলা ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সরদার, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার, ব্যবসায়ী আনিচুর রহমান, শেখ আব্দুল মালেক,শাহ্ মামুন প্রমুখ। সভায় বক্তারা নওয়াপাড়া শিল্পশহরকে আরো আধুনিক ও নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরার গুরুত্ব তুলে ধরেন।