এমএমডিএফবিডি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেন বাংলাদেশ(এমএমডিএফবিডি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সংগঠনটির কার্যালয় ওয়াপদা গ্যারেজ মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উপদেষ্টা হারুন অর রশীদের সভাপতিত্বে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, যশোর উপশহর কলেজ এর অধ্যক্ষ শাহিন ইকবাল, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দীন, হাটবাজার ও কারবাজারের প্রোপ্রাইটর মেফতাহুর রহমান খোকন। প্রস্তাবনার ভিত্তিতে সভায় নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে বায়জিদ মাহামুদ অভি, কো-চেয়ারম্যান হিসেবে সানজিদা ইয়াসমিন অপি, আফরোজা খাতুন, তাসনিমুল হাসান, স্বপ্না দেবনাথ, কামরুল হাসান রিপন, হাদিউজ্জামান, মুক্তি আক্তার রিতু, তন্বী তারিন জুঁই এবং তাশদিদ জুবায়ের নির্বাচিত হন।- বিজ্ঞপ্তি