শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধার্ঘ নিবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে অনিন্দ্য ইসলাম অমিত ও অন্যান্য নেতৃবৃন্দ শংকরপুরে বধ্যভূমিতে যান এবং ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। অনিন্দ্য ইসলাম অমিত প্রথমে কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিকদল জেলা যুবদল, জেলা মৎস্যজীবী দল, জেলা তাঁতীদল, জেলা স্বেচ্ছাসেবক দলও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্যসচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা মহিলা দলের সহসভানেত্রী বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা রাশিদা রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।