আগামী কাল শেষ হচ্ছে : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দিবসের কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির ৯ দিন যশোরে ৬ মাস হতে ১১ মাস বয়সী শতকরা ৯৯ দশমিক ১৪ ভাগ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শতকরা ১০০ দশমিক ৬৩ ভাগ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আগামী ১৭ অক্টোবর এ কর্মসূচি সমাপণী দিন। যশোর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি কর্মকর্তা শিশির কান্তি পাল ১৩ অক্টোবর এক পরিসংখ্যানে জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানের ন্যায় ৪ অক্টোবর যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছিল। বিগত বছরগুলোতে ঘটা করে একদিন দিবসটি পালন হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর দু’সপ্তাহে ৮দিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদক্ষেপ নেয়া হয়। সে মোতাবেক ১৭ অক্টোবর এ কর্মসূচি শেষ হচ্ছে।