ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় সৌদি প্রবাসী আব্দুর রহমান (৪৬) আত্মহত্যার দীর্ঘ সাত মাস পর প্ররোচণা মামলায় আটক হয়েছেন তার স্ত্রী ও প্রেমিক। মঙ্গলবার সন্ধ্যারাতে শাহপুর গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন মৃত আব্দুর রহমানের স্ত্রী মুর্শিদা সুলতানা ও তার প্রেমিক বিএম কিবরিয়া। তারা শাহপুর গ্রামে একটি ভাড়াবাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছিলেন।





