মহেশপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার ফেনসিডিল ও গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি। ৫৮বিজিবি জানায়, বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার দরবেশপুর ও জামতলাপাড়া মাঠের ভেতর থেকে ৭২ বোতল ফেনসিডিল জব্দ করে। অপরদিকে পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রামের মৃত মনতাজের কন্যা রাশিদা বেগমকে(৩৫) ৮ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে। পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জান জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।