যশোরে ওয়ার্কার্স পার্টি নেতা নিজামউদ্দিনের শোক সভা

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী )র যশোর জেলা কমিটির অন্যতম নেতা , জাতীয় কৃষক – খেতমজুর সমিতি জেলা সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক , ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অন্যতম নেতা ,২৭ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক , পাজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিনের স্মরণে গতকাল এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসকাব যশোর মিলনায়তনে বিকাল ৪ টায় কমরেড নাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুষার কান্তি দাস, জাকির হোসেন হবি, তসলিমার রহমান, জিল্লুর রহমান ভিটু, হাচিনুর রহমান, শাহজাহান আলী, মাহফুজুর রহমান নান্নু, গাজী নওশের, গাজী আব্দুর হামিদ, সাবিনা বেগম দিপ্তি, অ্যাড. মাহমুদ হাসান বুলু, সানোয়ার আলম দুলু ,মাসুদুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, দেশে আজ ব্যাক্তি স্বাধীনতা নাই । সম্পদ, ইজ্জত, জীবনের নিরাপত্তা নাই। কল-কারখানা বন্ধ করে ল্য ল্য বেকার সৃষ্টি করছে। বিজ্ঞপ্তি।