কেশবপুরে জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধির বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধি রাশেদ আলীর বিরুদ্ধে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রাশেদ আলী যুবলীগ নেতা আবু সাঈদ লাভলুর মানসম্মান ুন্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে গত ২১ সেপ্টেম্বর বিকেল পাঁচটার খবরে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করে। প্রচারিত সংবাদে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাজারে নজরুল ইসলাম ও আমির আলীর মধ্যে জমাজমি ও দোকানপাট দখল সংক্রান্ত বিষয়ে আবু সাঈদ লাভলুকে সন্ত্রাসী বাহিনীর লিডার উপাধি দেয়া হয়েছে। এতে লাভলুর মানসম্মান ুন্ন হয়েছে। তাছাড়া তিনি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। আবু সাঈদ লাভলু আশঙ্কা করছেন যে জয়যাত্রা টিভির প্রতিনিধি রাশেদ আলী কর্তৃক ভবিষ্যতে তার বিরুদ্ধে বড় ধরণের য়তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে তিনি রাশেদ আলীর বিরুদ্ধে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।