ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় একতা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলে শনিবার সকালে বাঁকড়া একতা সোসাইটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপদেষ্টা আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী পরিচালক ইবাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মিরাজুল ইসলাম মিরাজ, ব্যাংক এশিয়া বাঁকড়া শাখার ম্যানেজার কামরুজ্জামান, একতা সোসাইটির নাভারণ এরিয়া ম্যানেজার সাদ্দাম হোসেন প্রমুখ। শেষে সকলের মধ্যে লেবু গাছের চারা বিতরণ করা হয়।




