লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে লোহাগড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড.দৌলত আহম্মেদ খান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সিহানুক রহমান, কৃষকলীগ নেতা মোর্শেদ আলম, সেলিম সিকদার , লিয়াকত হোসেন বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রমুখ। পরে মাওলানা মিরাজুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল হয় ।




