অভয়নগরে লকডাউনে দোকান খোলা রাখায় ৫ জনকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে লকডাউন এলাকায় সোমবার সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫টি দোকানের মালিককে জরিমানা করা হয়। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ১২ ব্যক্তিকে জরিমানা করেছেন।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার বেলা ১১ টার দিকে অভয়নগরের নওয়াপাড়ায় অভিযান চালান। এ সময় নওয়াপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের লকডাউন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা দেখতে পাওয়া যায়। এ অপরাধে আদালত ৫টি দোকানের মালিককে জরিমানা করেন। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, দোকান খুলে রাখার অপরাধে ও মাস্ক ব্যবহার না করায় মোট জরিমানা করা হয় ১০ হাজার ৯৫০ টাকা। অভিযানকালে কোতয়ালি থানা পুলিশের এসআই অনুপম রায় উপস্থিত ছিলেন।