দুর্যোগ মোকবিলায় ক্ষতিগ্রস্তদের যশোর সেনাবাহিনীর সহায়তা অব্যাহত

0

করোনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর সেনানিবাস। কোভিড-১৯ মহামারির মাঝেই দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। সংকটময় এই পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। মহামারি করোনা মোকাবিলায় অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে করোনা আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত, দুস্থ/অসহায় ব্যক্তিদেরকে মেডিকেল সহায়তা প্রদান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে চলেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সকল নির্দেশনা বাস্তবায়নসহ ঘরবন্দী অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার পাশাপাশি আম্পানে তিগ্রস্ত উপকূলীয় এলাকার জনস্বাস্থ্য রায় গুরুত্ব দিয়ে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পানিবন্দী মানুষদেরকে খাদ্য সহায়তা প্রদানসহ তিগ্রস্ত বসতবাড়ি ও বেড়িবাঁধ দ্রুত পুণঃনির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি