ঝিকরগাছায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌর সদরে মনিরুজ্জামান মনি নামের এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে ঝিকরগাছা থানামোড় এলাকায়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মনিরুজ্জামান মনি (৩২) জানিয়েছেন, থানামোড়ে তাদের ১৪ শতক জমি রয়েছে। ওই জমি সংলগ্ন বোধখানা গ্রামের নিছার উদ্দিনের ছেলে আসলাম হোসেনের নির্মাণাধীন বাড়ির ছাদের কিছু অংশ মনিরুজ্জামানের সীমানার মধ্যে ঢুকে যাওয়ায় তিনি বাধা সৃষ্টি করেন। এ সময় আসলাম হোসেন, তার ছেলে সুমন ও ভাগ্নে দ্বীপু মনিরুজ্জামানকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মনিরুজ্জামান মনি।

ভাগ