ফিলিস্তিনের মুসলিম, খৃষ্টান ও ইহুদিরাইতাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে’

লোকসমাজ ডেস্ক॥ ধর্ম যাই হোক না কেনো ফিলিস্তিনেরভবিষ্যৎ শুধু ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে বলে জানিয়েছে ইরান। কুদস দিবস উপলক্ষ্যেএমন ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, তারা কোন ধর্মের অনুসারিসেটি বিবেচ্য বিষয় নয়। ফিলিস্তিনিরাই তাদের ভূমির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে।ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ নিয়েএকটি টুইট করেছে। এতে বলা হয়, গত ৭০ বছর ধরে আন্তর্জাতিক সমাজ ফিলিস্তিনি জনগণের সমস্যারসমাধান করতে ব্যর্থ হয়েছে। কারণ এ যাবৎ ফিলিস্তিন ইস্যু সমাধানের জন্য যেসব প্রস্তাবগ্রহণ করা হয়েছে সেখানে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক সত্য ও তাদের মূল বিবেচনায় আনাহয় নি। ইরান বিশ্বাস করে প্রকৃত ফিলিস্তিনি জনগণ তারা মুসলিম, খৃষ্টান বা ইহুদি হোকতাদের জাতীয় গণভোটই পারে কেবল ফিলিস্তিনের ভাগ্য নির্ধারন করতে পারে। ইরানে কুদস দিবসেপ্রতি বছর লাখ লাখ নারী পুরুষ অংশ নিয়ে থাকেন।
আগামী ২২মে শুক্রবারপালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস।

ভাগ