স্টাফ রিপোর্টার ॥ যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে দোকান, মার্কেট ও শপিং মল খোলা রাখার শর্তাবলী সম্বলিত ব্যানার শহরের দড়াটানা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করেছেন। করোনাভাইরাস সংক্রান্ত এই শর্তাবলী সকলের মেনে চলার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, অপু সরোয়ার প্রমুখ।





