স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ধর্মপুরের একজন গৃহবধূ করোনা রোগের লণ পাওয়া গেছে । তাদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের আইসোলেশন এ রাখা হয়েছে । এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তার সংখ্যা দাঁড়ালো তিনজন । কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানান গত ২৩ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয় । মেডিকেল রিপোর্টে তাদের পজিটিভ পাওয়া যায় । তাদের দুইজনকে কেশবপুর হাসপাতালে করোনা আইসোলেশন এ রাখা হয়েছে । এর আগে কেশবপুরের ইমাম নগর গ্রামের এক যুবকের রিপোর্টে পজিটিভ আসে । আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।





