স্টাফ রিপোর্টার ॥ যশোরের জেলা প্রশাসনকে দুইশ’ পিস পিপিই প্রদান করা হয়েছে। রোববার সকালে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের কাছে এই পিপিই হস্তান্তর করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন স্বপন ভট্টাচার্য্যরে এপিএস কবির খান ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু।





