শ্যামনগরে ইটভাটা শ্রমিকদের ট্রাক আটক করে ছাত্রলীগ নেতাসহ কতিপয় ব্যক্তির চাঁদাবাজি

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রলীগ নেতাসহ কতিপয় ব্যক্তি ইটভাটা শ্রমিকদের ট্রাক আটক করে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১০ টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়েনের দাতিনাখালি গ্রামের সাইকোন সেল্টারের সামনে। ইটভাটা শ্রমিকরা মানিকগঞ্জ জেলা ও আমিন-বাজার এলাকায় ভাটা মৌসুম শেষে ট্রাক যোগে বাড়ি ফেরার পথে রাস্তায় ট্রাক আটক করে করোনা ভাইরাসের অজুহাত ও প্রশাসনের ভয় দেখিয়ে তিন হাজার টাকা হাতিয়ে নেয়।
ইটভাটা শ্রমিক ডুমুরিয়া গ্রামের আরবান খার ছেলে নুর হোসেন ও সাহেব আলি খার ছেলে মোকতার হোসেন জানান, ইটভাটা মৌসুম শেষে করোনা ভাইরাস মহামারিতে পরিবহন বন্ধ থাকায় মানিকগঞ্জ জেলা ও আমিন-বাজার এলাকা হতে শ্রমিকদের ট্রাক যোগে বাড়ি ফেরার পথে শ্যামনগর দাতিনাখালি গ্রামের সাইকোন সেল্টারের সামনে পৌঁছালে কলবাড়ি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ওসমান গনি সোহাগ, বুড়িগোয়ালিনী গ্রামের রফিকুল গাজীর ছেলে ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মামুনার রশিদ সুমন ও দাতিনাখালি গ্রামের রশিদ সানার ছেলে আব্দুস ছালাম ট্রাক আটক করে দশ হাজার টাকা চাঁদার দাবী করে। দাবী কৃত টাকার মধ্যে নগত তিন হাজার টাকা নিয়ে নেয়। আর সাত হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দেওয়া জন্য বলে। ওসমান গনি সোহাগ ও মামুনার রশিদ সুমনের সাথে কথা হলে তারা জানায়, শ্রমিকদের ট্রাক আটকানো হয়েছে ঠিকই তবে টাকা আমরা নেয়নি ছালাম নিয়েছে। স্থানীয় চেয়ারম্যান ভবোতষ কুমার ও মেম্বর কামরুল ইসলাম জানান, ইটভাটা শ্রমিকদের ট্রাক আটক করে টাকা নেওয়াটা দুঃখ জনক, তবে ঘটনা জানার পর তাদের টাকা ফেরত দেয়ার কথা বলি,তারা টাকা ফেরত না দেওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া পরার্মশ দেন। এ ঘটনায় শ্রমিক সর্রদার মোকতার হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজি ধারায় শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নাজমুল হুদা এজাহার দেয়ার বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।